সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

মান্দায় পরকীয়া প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ১

মান্দায় পরকীয়া প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ১

নওগাঁর মান্দায় পরকীয়া প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় খায়রুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের বিজয়পুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


আটক খায়রুল ইসলাম ওই গ্রামের মোহাম্মদ লুৎফর রহমানের ছেলে। অপরদিকে, যার সঙ্গে আটক হয়েছেন তার নাম ফরিদা বেগম (৩০)। ফরিদার স্বামী জামাল হোসেন চট্টগ্রামে শ্রমিক হিসেবে কাজ করেন। স্থানীয়রা জানান, স্বামী বাইরে থাকার সুযোগে ফরিদা বেগমের সঙ্গে খায়রুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি অনেকদিন ধরেই এলাকাবাসীর নজরে এলেও তাদের হাতে-নাতে ধরা সম্ভব হয়নি। শনিবার রাতে সন্দেহ হলে প্রতিবেশীরা ফরিদার শয়নকক্ষ ঘেরাও করে দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা দুজনকে আমাদের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

সম্পর্কিত খবর