সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

কুড়িগ্রামে নাশকতা বিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

কুড়িগ্রামে নাশকতা বিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

কুড়িগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় অভিযানে মোট ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা ও মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নাগেশ্বরীর সক্রিয় সদস্য লিটন মিয়া (৩০), কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম (৪২), ফুলবাড়ী ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২)।


এছাড়া গ্রেপ্তার হয়েছেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মণ্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন পোদ্দার (৩৭), রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগ সভাপতি জহির উদ্দিন (৪০), নাগেশ্বরী মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) এবং রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া (৪৫)।


তথ্য নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম, পিপিএম বলেন, তথাকথিত লকডাউনের সুযোগ নিয়ে নাশকতা সৃষ্টি ও সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে জেলার বিভিন্ন থানায় গত তিন দিনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর