সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / খেলা ধুলা
খেলা ধুলা

রোহিতকে সরিয়ে আইসিসির শীর্ষে মিচেল

রোহিতকে সরিয়ে আইসিসির শীর্ষে মিচেল

ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির পর ৭৮২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো উঠেছেন এক নম্বরে। মাত্র এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছেন ভারতের রোহিত শর্মা।


৩৪ বছর বয়সী মিচেল নিউজিল্যান্ডের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে এক নম্বরে উঠলেন। এর আগে ১৯৭৯ সালে কিংবদন্তি গ্লেন টার্নার এই কীর্তি গড়েছিলেন। মার্টিন ক্রো, রস টেলর, গাপটিল, উইলিয়ামসনের মতো তারকারা একাধিকবার শীর্ষ পাঁচে থাকলেও এক নম্বরে উঠতে পারেননি।


এদিকে শ্রীলঙ্কাকে ৩–০ ব্যবধানে হারানোর পর পাকিস্তানের বেশ কয়েকজন খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। মোহাম্মদ রিজওয়ান উঠেছেন পাঁচ ধাপ, অবস্থান এখন ২২তম। ফখর জামান উন্নতি করেছেন পাঁচ ধাপ, অবস্থান ২৬তম।


বোলিং র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের আবরার আহমেদ বড় লাফ দিয়ে ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন নবম স্থানে। তালিকার এক নম্বরে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান।


কলকাতা টেস্টে ভারতের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ওঠেছেন শীর্ষ পাঁচে। চোটে পড়লেও ভারতের অধিনায়ক শুভমান গিল দুই ধাপ এগিয়ে এখন ১১তম স্থানে।


বোলারদের তালিকায় ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ শীর্ষস্থান ধরে রেখেছেন। কুলদীপ যাদব দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৩তম।  রবীন্দ্র জাদেজা চার ধাপ উঠে ১৫তম।


দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন এক ধাপ এগিয়ে ১১তম এবং সাইমন হার্মার ২০ ধাপ লাফ দিয়ে এখন ২৪তম স্থানে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে জানসেন এক ধাপ এগিয়ে হয়েছেন পঞ্চম।

সম্পর্কিত খবর