সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

গণসংযোগ ও পথসভা: চাঁপাইনবাবগঞ্জে ভোটারদের মন জয়ে ব্যস্ত বিএনপি প্রার্থীরা

গণসংযোগ ও পথসভা: চাঁপাইনবাবগঞ্জে ভোটারদের মন জয়ে ব্যস্ত বিএনপি প্রার্থীরা

জেলার শিবগঞ্জ উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা  গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।


আজ শুক্রবার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেন।


এ সময় বিএনপি’র ঘোড়াপাখিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম নবী গোলাপ, ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেমাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল হক, ইসমাইল হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নির্বাচনী পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা ও দলীয় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। 


এ ছাড়া গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী ও দলীয় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন।

সম্পর্কিত খবর