সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

নাটোরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

নাটোরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

নাটোরে ভেদরার বিলে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১০ মার্চ) সকালে শহরের নবীনগর ভেদরার বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা জমিতে যাওয়ার সময় ভুট্টার জমিতে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করেন। তবে কী কারণ তাকে হত্যা করা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে।

নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে এসে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ শনাক্তকরণের কাজ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে এ কর্মকর্তা জানান।

সম্পর্কিত খবর