সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

নাটোরের মালখানা থেকে চুরি হওয়া আরও টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

নাটোরের মালখানা থেকে চুরি হওয়া আরও টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৬১ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও ২৬ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে মালখানা পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান মিয়া।

মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়ার পরে এখন পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে সার্কিট হাউজ এলাকার ড্রেন থেকে ২৪ লাখ ৬৫ টাকা, ১০ ভরি সোনা ও ১৯ কেজি রুপা উদ্ধার করা হয়। বাকি টাকা ও স্বর্ণালংকার শনিবার (১২ এপ্রিল) রাতে রাজশাহীর নওহাটা এলাকায় পুলিশ কনস্টেবল আল আমিনের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, মালখানায় আরও কী কী চুরি হয়েছে তা যাচাই চলছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোর্ট পুলিশের নজরে আসে। পরে সদর থানা পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে হেফাজতে নেয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে।

সম্পর্কিত খবর