সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

শার্শায় যুবদল নেতার বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শার্শায় যুবদল নেতার বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধি কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতার পরিবার গরীব হওয়ার কারণে লম্পট আসাদ তাদের ঘটনাটি পুলিশকে না জানানো এবং ধামাচাপা দেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছিল।


ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) সকালে  উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।


প্রতিবেশিরা বলেন, অভিযুক্ত আসাদ ওই কিশোরীর বাড়ির পিছনে নিয়মিত বসে থাকেন এবং বিভিন্ন সময় তাকে উত্যাক্ত করে আসছিল। শুক্রবার দুপুরে  কিশোরীকে বাড়ির পাশে একা পেয়ে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে ধর্ষন করে। প্রতিবেশিরা আরও বলেন, আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে ওই কিশোরী ও ধর্ষক আসাদুলকে থানায় নিয়ে যায়।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতিবন্ধী কিশোরী এবং অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৮। 

সম্পর্কিত খবর