সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।


গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ছিলিমপুর, হরিগারি ও বেলাইল এলাকায় ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।


জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম পথসভায় বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার জন্য সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত করতে হবে। সেই নির্বাচনে বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।


ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় অত্র এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে ৩১ দফা তৈরি করেছে। এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে।


ভিপি সাইফুল আরও বলেন, সারাদেশে বিএনপির ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করুন।


গণসংযোগ ও পথসভায় জেলা বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মো. মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, মাহমুদ শরীফ মিঠু, ফারুকুল ইসলাম ফারুক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টু, আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ শফিকুল ইসলাম শফিক, শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ ও আরিফিন খালিদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর