সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / খেলা ধুলা
খেলা ধুলা

রাজশাহীতে বিভাগীয় তায়কোয়ানডো ওপেন কুমিতে চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় তায়কোয়ানডো ওপেন কুমিতে চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত

এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়।

এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ ২০২৫।

শুক্রবার সকাল ৯টা থেকে জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠনটির উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি হাসানুজ্জামান খান বাবলু।

উৎসবমুখর পরিবেশে সকাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় ক্ষুদে থেকে শুরু করে কিশোর-কিশোরী এবং তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করে।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিযোগিতা তায়কোয়ানডো খেলাকে সারাদেশে আরও জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে।

আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সন্ধায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকের এনডিসি সহ ক্রীয়াঙ্গনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীয়া সংস্থা সাবিক সহযোগিতায় চ্যাম্পিয়নশিপ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এ্যাসোসিয়েশন

সাধারণ সম্পাদক মুমিত হাসানের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন, মোজাফফর হোসেন- সাধারণ সম্পাদক রাজশাহী তায়কোয়ানডো দোজাং।

জাহাঙ্গীর হোসেন- জেলা ক্রীড়া  অফিসার।

মো: সেকেন্দার আলী- সভাপতি রাজশাহী তায়কোয়ানডো দোজাং।


ইঞ্জি: একেএম রফিকুল ইসলাম, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উপদেষ্টা।

আরিফ রাব্বানী, সদস্য এডহক কমিটি 

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন।

এটিএম গোলাম মাহবুব, সদস্য বিভাগীয় ক্রীড়া সংস্থা রাজশাহী।

মো: ইহতেশামুল আলম- সহকারী প্রশিক্ষক রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এসোসিয়েশন প্রমূখ্য।

সম্পর্কিত খবর